বর্তমান ডিজিটাল যুগে স্কিল ডেভেলপমেন্ট এবং অনলাইন ইনকাম একে অপরের পরিপূরক। আপনি কি জানেন, আপনার ইংরেজি শেখার আগ্রহ বা অন্যদের ইংরেজি শেখার জন্য উৎসাহিত করেই আপনি ঘরে বসে একটি চমৎকার আয়ের উৎস তৈরি করতে পারেন? আমরা জানবো English eSchool এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে।
অ্যাফিলিয়েট মার্কেটিং কী?
সহজ কথায়, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবাকে আপনার পরিচিত মহলে প্রোমোট করা এবং সেখান থেকে কেউ ওই সেবাটি গ্রহণ করলে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাওয়া। এটি বর্তমানে অনলাইনে প্যাসিভ ইনকামের অন্যতম সেরা মাধ্যম।
কেন English eSchool-এর সাথে কাজ করবেন?
আমাদের দেশে ইংরেজি শেখার চাহিদা আকাশচুম্বী। শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিপ্রার্থী—সবারই স্পোকেন ইংলিশে দক্ষতা প্রয়োজন। সেখানে English eSchool খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম।
- আপনার রেফারেল (Referral) লিঙ্ক ব্যবহার করে নতুন ব্যবহারকারীকে লগইন করতে হবে।
- রেফারেল (Referral) লিঙ্ক ব্যবহার কোনও নতুন ব্যবহারকারী যুক্ত হলে, তিনি প্রথম সাবস্ক্রিপশন ক্রয়ে ১০% সক্রিয় ডিসকাউন্ট পাবেন।
- প্রতিটি ব্যবহারকারি এর প্রথম সাবস্ক্রিপশন ক্রয় থেকে আপনি পাবেন ৫০% কমিশন।
- শুধু একবার নয়, একজন ব্যবহারকারী যত বার আমাদের সাবস্ক্রিপশন রিনিউ (মেম্বারশিপ নবায়ন) করবেন তত বার আপনি ১০% কমিশন পাবেন, এবং সব সময়।
কীভাবে আয় শুরু করবেন?
English eSchool এর অ্যাফিলিয়েট পার্টনার হওয়া খুবই সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
প্রথমে আমাদের সিস্টেম এ লগইন করুন, তারপর ড্যাশবোর্ড দেখতে পারবেন। সেখান থেকে নিচের স্ক্রিনশর্ট অনুসরণ করে Settings মেনু তে ক্লিক করুন।

তারপর নিচের স্ক্রিনশর্ট এর লাল রং চিহ্নিত স্থানে ক্লিক করে Affiliate Marketing স্ক্রিনে প্রবেশ করতে পারবেন।

আপনি খুব কাছাকাছি অবস্থান করছেন। আপনার affiliate program চালু করা না থাকলে নিচের মতো স্ক্রিন দেখতে পারবেন। এবার Click here to Join বাটনে ক্লিক করুন। কাজ শেষ।

এবার নিচের মতো স্ক্রিন দেখতে পারবেন। সেখান থেকে আপনার Referral Link কপি করে শেয়ার করুন এবং আয় করুন।
এখানে আপনার আয় করা টাকা দেখতে পারবেন, এখন ৳০.০ আছে। আপনার টাকা উত্তোলন করার জন্য Update Information বাটনে ক্লিক করে নিচে দেওয়া মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক একাউন্ট এর তথ্য নবায়ন করুন।

মোবাইল ব্যাংকিং এর জন্য:

ব্যাংক একাউন্ট এর জন্য:

কাদের কাছে এটি প্রচার করবেন?
- শিক্ষার্থী: যারা আইইএলটিএস (IELTS) বা অ্যাকাডেমিক ইংরেজির ভিত্তি মজবুত করতে চায়।
- চাকরিপ্রার্থী: ইন্টারভিউ এবং কর্পোরেট কমিউনিকেশনে যারা দক্ষ হতে চায়।
- ফ্রিল্যান্সার: ক্লায়েন্টদের সাথে ইংরেজিতে কথা বলার ভয় দূর করতে যাদের গাইডলাইন প্রয়োজন।
সফল অ্যাফিলিয়েট হওয়ার টিপস
- ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করুন: আপনি নিজে English eSchool থেকে কী শিখছেন তা ফেসবুক গ্রুপ বা নিজের প্রোফাইলে শেয়ার করুন।
- ভিডিও রিভিউ: ছোট একটি ভিডিও বানিয়ে বা রিলস তৈরি করে কোর্সের সুবিধাগুলো বুঝিয়ে দিন।
- পরামর্শ দিন: যারা ইংরেজি শিখতে চায় তাদের পরামর্শ দিন এবং গাইডলাইন হিসেবে আপনার লিঙ্কটি প্রদান করুন।
শর্তাবলী:
- নূন্যতম ৫০০০ টাকা আয় হলে, উত্তোলন করার অনুরোধ করা যাবে।
- আপনার প্রদান করা অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করতে, উত্তোলনের জন্য অনুরোধ করার পর ৫–৭ কার্যদিবসের প্রয়োজন হবে।
- বিস্তারিত জানতে প্রাইভেসি পলিসি ও টার্মস এন্ড কন্ডিশন পড়ুন।